কুষ্টিয়া জেলা সড়কে বাস ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-প্রাগপুর জেলা সড়কে তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। বেহাল এ সড়ক সংস্কারের দাবিতে গত সোমবার থেকে ধর্মঘটের ডাক দেন বাসমালিক নেতারা। ধর্মঘট চলায় দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম বলেন, গত বুধবার রাতে বাসমালিকেরা এক জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে আজ শুক্রবার পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নূরে আলম আরও বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুষ্টিয়া সার্কিট হাউসে নৌমন্ত্রী শাজাহান খান কুষ্টিয়ার বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম বলেন, ‘আমরা বাস বন্ধ করতে চাই না। কিন্তু সড়কের যে অবস্থা, তাতে নিরুপায় হয়ে বাস বন্ধ করতে বাধ্য হয়েছি। সারা দিন যা আয় হয় রাতে ওই টাকা দিয়ে বাস মেরামতেই শেষ হয়ে যায়।’সড়ক ও জনপথ বিভাগের কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, বর্ষা শেষ না হলে ওই সড়কে স্থায়ীভাবে সংস্কারকাজ করা সম্ভব নয়।