কুষ্টিয়া জেলায় দেড় বছরে ‘বন্দুকযুদ্ধে’ ৪৮ জন নিহত
কুষ্টিয়া জেলায় দেড় বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া গত বছর অপহূত হন পৌরসভার কাউন্সিলর, এক ইউপি সদস্যসহ তিনজন। পুুলিশ, র্যাাব ও ডিবির লোকজন তাঁদের অপহরণ করে বলে অভিযোগ ওঠে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এই তিনজনের খোঁজ মেলেনি।কুষ্টিয়া জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুষ্টিয়া জেলায় ২০০৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২৯টি ঘটনায় ৩২ জন প্রাণ হারান। ২০১০ সালে ১৫টি ঘটনায় নিহত হন ১৬ জন। ওই সময়ে জনতার পিটুনিতে প্রাণ হারান আরও ছয়জন।সূত্র আরও জানায়, গত এক বছরে জেলায় ৭২ জন চরমপন্থী সন্ত্রাসী গ্রেপ্তার হয়। উদ্ধার হয় বিভিন্ন ধরনের ১১৫টি আগ্নেয়াস্ত্র, ৭৭৪টি গুলি ও ১৬৩টি বোমা। তবে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বেশির ভাগ দেশীয় এলজি।পুলিশ জানায়, ২০০৯ সালের ২৬ আগস্ট পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল ও সাইফুল ইসলাম ওরফে সুমন, ২৯ আগস্ট জাসদ গণবাহিনীর সামরিক কমান্ডার বাউল জোয়ার্দার ওরফে বাবুল মেম্বার, ৫ সেপ্টেম্বর জাসদ গণবাহিনীর সক্রিয় ক্যাডার মুরাদ হোসেন ভোলা ওরফে ভোলা ডাকাত, ৬ সেপ্টেম্বর জাসদ গণবাহিনীর কসাই সিরাজের অন্যতম সহযোগী হান্নান ওরফে হানা ওরফে হেনু, ৯ সেপ্টেম্বর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) প্রতিষ্ঠাতা আনোয়ার, ১০ সেপ্টেম্বর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় আঞ্চলিক ক্যাডার সোহেল আহম্মেদ ওরফে টোকন, ১১ সেপ্টেম্বর গণমুক্তি ফৌজের সামরিক কমান্ডার জিকো পারভেজ সম্রাট ওরফে ছোট সম্রাট, ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়ার হা-রা বাহিনীর প্রধান রাশেদুল ইসলাম, ৪ ডিসেম্বর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) মান্নান মোল্লা দলের সামরিক কমান্ডার রোকন ও তাঁর অস্ত্রধারী ক্যাডার সাগর ওরফে হাতকাটা সাগর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ২০১০ সালের ৩ মে জেলার মিরপুর উপজেলার কলাবাড়িয়া গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ হারান জাসদ গণবাহিনীর আবদুল আলিম। নিহত আবদুল আলীমের স্ত্রী আনজু বেগম বাদী হয়ে ১৯ জুলাই কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। মামলায় মিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ও একই থানাধীন আহম্মদপুর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে আসামি করা হয়।র্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাাব-১২) কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুই মাস হলো তিনি এখানে যোগ দিয়েছেন। তাঁর জানামতে, এখন পর্যন্ত কোনো নিরীহ মানুষ মারা যায়নি।গত বছরের ২৫ জানুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও লালনগর গ্রামের বাসিন্দা নুরু মোহাম্মদ স্থানীয় বাজার থেকে অপহূত হন। পুলিশের লোক পরিচয় দিয়ে চার-পাঁচ ব্যক্তি নুরুকে অপহরণ করে। তাঁর পরিবারের লোকজন জানান, থানায় খোঁজ নিতে গেলে জানানো হয়, নুরুকে গ্রেপ্তার করা হয়নি। পরে নুরুর ছোট ভাই লুৎফর রহমান বাদী হয়ে ৯ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় একটি মামলা করেন। নাটোর থেকে গত ২০ মার্চ কুষ্টিয়ার দৌলতপুর এলাকার ছানা নামের এক ব্যক্তিকে সাদা পোশাকধারী কয়েকজন অপহরণ করে। তাঁর স্ত্রী সুফিয়া বেগম জানান, সাদা পোশাক পরা লোকগুলো র্যাাবের লোক বলে পরে জানতে পারেন।কুষ্টিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেক মাহামুদকে গত বছরের ২ এপ্রিল শহরের কাটাইখানা মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে আলেকের ভাই প্রথম আলোকে বলেন, ‘ডিবি পুলিশ তাঁকে আটক করেছে বলে খবর পাই। তবে থানা, ডিবি ও র্যাাব কার্যালয়ে যোগাযোগ করলে জানানো হয়, আলেককে গ্রেপ্তার করা হয়নি।’ এ ব্যাপারে ২০ এপ্রিল আলেকের স্ত্রী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই আলেককে তুলে নিয়ে যায় বলে জিডিতে উল্লেখ করা হয়।কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবীব প্রথম আলোকে বলেন, তিন মাস আগে তিনি কুষ্টিয়ায় যোগ দিয়েছেন। ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী। তিনি অচিরেই বিষয়গুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন।