প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ির সংখ্যা বাড়ানোর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক ছাত্রী গতকাল সোমবার পরিবহন কার্যালয় অবরোধ করেন। পরে দুপুরেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটে একটি করে গাড়ি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রী পরিবহন কার্যালয় অবরোধ করেন। তাঁরা যাতায়াতের জন্য গাড়ি বৃদ্ধির দাবি জানান। পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। দুপুর ১২টায় প্রশাসনের এক বৈঠকে আজ মঙ্গলবার থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটে একটি করে গাড়ি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।