কুষ্টিয়া থেকে ট্রাক ছিনতাই, গৌরনদীতে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে মালবাহী ট্রাক ছিনতাইয়ের তিন দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদীর কসবা থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি ইকবাল হোসেন জানান, ১২ জুলাই দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মার্স ফিড কোম্পানির নিজস্ব ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৮১০৭) পোলট্রির খাবার বোঝাই করে খুলনার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি ওই দিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া-খুলনা সড়কের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে ছিনতাইকারীরা গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি আটকায়। এ সময় ট্রাকের চালক ফারুক হোসেন ও চালকের সহকারী লিটনকে মারধর করে ট্রাক থেকে নামিয়ে দিয়ে মালভর্তি যানটি ছিনিয়ে নেয় তারা।