কুষ্টিয়া থেকে নিখোঁজ ছাত্রের লাশ মেহেরপুরে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া থেকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর মঙ্গলবার কলেজছাত্র মামুন-অর-রশীদের গলাকাটা লাশ মেহেরপুর থেকে উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার আমঝুপি গ্রামের একটি খেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মামুন সদর উপজেলার শিমুলিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। মেহেরপুর সদর থানার পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।