কুষ্টিয়া পৌর কর্মচারীর মুক্তির দাবিতে স্মারকলিপি
সাজানো ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার পৌর কর্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়ন জেলা প্রশাসক কার্যালয় ও পরে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি দেয়।
জেলা প্রশাসকের পক্ষে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুজিব উল ফেরদৌস ও কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম ছারওয়ার হোসেন, সহসভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক একরামুল হক, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক বিকাশ কুমার ঘোষ, সদস্য হায়দার আলী ও মেহেরুন্নেছা।
সম্প্রতি কুষ্টিয়া পৌরসভায় দুই কাউন্সিলের মধ্যে বাগ্বিতণ্ডা ও হামলার ঘটনায় করা একটি মামলায় এক পৌর কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ।