কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পৌরসভার প্রকৌশল শাখার মিকশ্চার মেশিন অপারেটর আতিকুল ইসলামকে গ্রেপ্তার এবং মিথ্যা মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল রোববার সকাল নয়টায় পূর্ব ঘোষণা অনুয়ায়ী কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে পৌর বিজয় উল্লাস চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি পালন শেষে বিজয় উল্লাসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম ছারওয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এমপ্লয়িজ ইউনিয়নের সহসভাপতি আবদুর রহিম, প্রচার সম্পাদক বিকাশ কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আতিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবেন তাঁরা।
সম্প্রতি কুষ্টিয়া পৌরসভায় দুই কাউন্সিলের মধ্যে বাগ্বিতণ্ডা ও হামলার ঘটনায় করা একটি মামলায় এক পৌর কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।