কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সাড়ে পাঁচ ঘণ্টা ধরে ট্রেনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কুমারখালী উপজেলার বাজিমারা রেলগেটে রেললাইনের ওপর পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল শুরু হয়নি।

ঘটনাস্থলের দুই পাশে দুই থেকে তিন কিলোমিটার রাস্তা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

দুপুর ১২টার দিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিকল্প উপায়ে গ্রামের ভেতর দিয়ে কিছু যানবাহন চলছে। ট্রাকটি সড়কের পাশে সরানোর জন্য কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, বেলা দুইটার মধ্যে ট্রেনসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক হবে।