কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি হয়েছেন আবু তৈয়ব বাদশা। সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু। গতকাল বুধবার দিনব্যাপী ত্রিবার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় তাঁদের নাম ঘোষণা করা হয়।
গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া শহরে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। সদর উপজেলা যুবলীগের বিদায়ী আহ্বায়ক আবু তৈয়বের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ।
সন্ধ্যায় দ্বিতীয় পর্বে উপজেলা যুবলীগের নতুন নেতাদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়া আরও তিনটি পদে নাম ঘোষণা করেন আসাদুল হক। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতারা।