কুষ্টিয়া সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে গত বৃহস্পতিবার আলম হোসেন (৪২) নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আলম দৌলতপুরের তরাগুনিয়া গ্রামের আকবর আলীর ছেলে। এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ১৫৭/১১ (এস) পিলার-সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে কৃষক আলম খড় কাটছিলেন। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা আলমকে ধরে নিয়ে যান। ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আরমান হোসেন বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আলমকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।