কুষ্টিয়ার আইলচারা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসক জহির রায়হান আনুষ্ঠানিকভাবে ওই ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষে আইলচারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান।
জেলা প্রশাসক বলেন, এখন থেকে আইলচারা ইউনিয়নের কোনো বাসিন্দা ভিক্ষাবৃত্তি পেশায় জড়িত হতে পারবেন না ও বহিরাগত ভিক্ষুকেরাও এখানে আসতে পারবেন না। সরকারি সহায়তার পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও স্থানীয় দানশীল ব্যক্তির অনুদানের মাধ্যমে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও আইলচারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রতিবছর ভিক্ষুকদের জন্য দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।