কুষ্টিয়ার এডিসিকে মেয়রের গালিগালাজের ঘটনার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রাজস্ব) মুহম্মদ ফজলুর রহমানকে পৌর মেয়র আনোয়ার আলীর গালিগালাজ করার ঘটনা তদন্ত হয়েছে। গতকাল সোমবার কুষ্টিয়ায় সরেজমিনে এসে তদন্ত করে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি।দাপ্তরিক কাগজপত্র স্বাক্ষর না করার অভিযোগ এনে পৌর মেয়র আনোয়ার আলী গত ৬ আগস্ট বিকেলে এডিসি ফজলুরকে প্রথমে মুঠোফোনে, পরে তাঁর কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্র জানায়, ওই ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে ৮ আগস্ট একটি লিখিত প্রতিবেদন পাঠানো হয়। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. ফজলুর রহমানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ফজলুর রহমান গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া সার্কিট হাউসের সমেঞ্চলনকক্ষে ঘটনার প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন ব্যক্তির লিখিত ও মৌখিক জবানবন্দি নেন। এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক, পৌরসভার মেয়রসহ জেলা প্রশাসন এবং পৌরসভার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।এ ছাড়া আগ্নেয়াস্ত্র প্রদর্শনসহ সরকারি কাজে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ৭ আগস্ট জেলা রাজস্ব বিভাগের অর্পিত সম্পত্তির শাখার সহকারী শেখ শিহাব উদ্দিন কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন। তবে ঘটনা সম্পর্কে ৭ আগস্ট বিকেলে মেয়র আনোয়ার আলী সংবাদ সমেঞ্চলনে দাবি করেন, ঘটনার সময় এডিসি ফজলুর রহমান উত্তেজিত হয়ে উচ্চ স্বরে কথা বললে তিনিও উচ্চ স্বরে কথা বলেন। যুগ্ম সচিব ফজলুর রহমান বলেন, সাত দিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।