কুষ্টিয়ার চরমপন্থীনেতা শাহীন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কুষ্টিয়া জেলার কথিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের নেতা শাহীনুর রুমী ওরফে শাহীনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গতকাল রোববার ভোরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থানার পাঁচপোতা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার পুলিশ গতকাল ভোরের দিকে পাঁচপোতা গ্রামে শাহীনের আশ্রয়স্থলে হানা দেয়। বাড়ি ঘিরে ফেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহীনের কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, ভারতের বনগাঁ থানা পুলিশ সোহেল আহমেদ ওরফে দিপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই সোহেল আহমেদই গণমুক্তি ফৌজের শাহীন তা নিশ্চিত হওয়া গেছে।