কুষ্টিয়ার চারটি পৌরসভায় লড়বে জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মশাল প্রতীকে কুষ্টিয়ার চারটি পৌরসভায় স্থানীয় চার নেতা লড়বেন। জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নিজ জেলা হওয়ায় দলটির মেয়র প্রার্থীরা বেশ প্রচারণা চালাচ্ছেন।
জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন বলেন, গত রোববার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে কুষ্টিয়ার পাঁচটি পৌরসভার মধ্যে চারটি পৌরসভার মেয়র প্রার্থীদের নামে মনোনয়ন ফরম এসেছে। তাঁরা সবাই মশাল প্রতীকে পৌর নির্বাচনে লড়বেন।
কেন্দ্র থেকে মনোনয়ন পেয়েছেন কুষ্টিয়া পৌরসভার জন্য জাসদের কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি গোলাম মহসীন, ভেড়ামারায় জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম ওরফে স্বপন, কুমারখালীতে শহর জাসদের সাধারণ সম্পাদক আবজাল হোসেন ওরফে সাচ্চু ও খোকসাতে খোকসা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক তেজের আলী।
এ ব্যাপারে গোলাম মহসীন বলেন, মিরপুর পৌরসভায় নির্বাচন করার মতো এখনো তেমন কাউকে না পাওয়ায় হয়তো মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।