কুষ্টিয়ার চাল ব্যবসায়ীর ১১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই মোহাম্মদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় গতকাল রোববার বিকেলে কুষ্টিয়ার একজন চাল ব্যবসায়ীর ১১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়ার রশিদ এগ্রো ফুডের ব্যবস্থাপক মোহাম্মদ মিন্টু জানান, কুষ্টিয়ার দাদা রাইস এজেন্সির ব্যবস্থাপক ও গাড়িগালক আবদুল লতিফ গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে হেঁটে মোহাম্মদপুর কৃষি মার্কেটসংলগ্ন ন্যাশনাল ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আফসার প্রথম আলোকে বলেন, টাকা ছিনতাই হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।