কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন সঞ্চরণোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী লালন সঞ্চরণোৎসব। সাম্প্রদায়িকতা, সহিংসতা ও সংঘাত ভুলে লালন শাহর জীবনকর্ম, ধর্ম-দর্শন, মরমি সংগীত ও চিন্তা-চেতনার দীক্ষা নিতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত-অনুরাগী, দর্শনার্থী ভিড় করেছেন লালনের আখড়াবাড়িতে। গতকাল সন্ধ্যায় লালনের মাজারের খাদেম মোহাম্মদ আলীর নেতৃত্বে ১০-১২ জন প্রকৃত বাউলশিল্পী উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। পরে একাডেমির শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই লালন স্মরণোৎসবের আয়োজন করে। লালনের মাজার ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।