কুষ্টিয়ার দৌলতপুরে তালিকাভুক্ত তিন সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম জামালপুর থেকে গত মঙ্গলবার রাতে মোহাম্মদ আরিফ (২৮), মোহাম্মদ নাহার (৩৫) ও কাউসার আহমেদ (২৭) নামের তালিকাভুক্ত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার রাতে ওই গ্রাম থেকে একটি এলজি ও চারটি গুলি উদ্ধার করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া তিনজনই ওই থানার তালিকাভুক্ত আসামি। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা সবাই জামালপুর গ্রামের বাসিন্দা। অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।