কুষ্টিয়ার দৌলতপুরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আল্লারদর্গা এলাকায় এ আদেশ জারি থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা আল্লারদর্গা বাজারে স্থানীয় হাইস্কুল মাঠে দলীয় সভা ডাকেন। একই স্থানে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতৃত্বদানকারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী পাল্টা সভা ডাকেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, দুই দলের পাল্টাপাল্টি সভার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।