কুষ্টিয়ার বধ্যভূমিতে নির্মিত হচ্ছে সঞ্চৃতিসৌধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৪১ বছর পর কুষ্টিয়ার বিত্তিপাড়া বধ্যভূমিতে শহীদদের স্মরণে সঞ্চৃতিসৌধ নির্মিত হচ্ছে। জেলার সবচেয়ে বড় ওই বধ্যভূমিতে গতকাল শনিবার সকালে এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়।জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, টিআর-কাবিখার (টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি) বরাদ্দের ১২ লাখ টাকা দিয়ে এর নির্মাণ ব্যয় মেটানো হবে। আগামী জুন মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।