কুষ্টিয়ার মিরপুর থানার ওসি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহম্মেদকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তাঁর জায়গায় ঝিনাইদহ থেকে রফিকুল ইসলামকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম প্রথম আলোকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুরের আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে নির্বাচিত স্থানীয় এক ইউটি চেয়ারম্যানকে দায়ী করে আসছে। একই সঙ্গে ওসির প্রত্যাহার দাবি করে।