কুষ্টিয়ার মিরপুরে আগ্নেয়াস্ত্র ও চারটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুটি স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও চারটি বোমা উদ্ধার করে।পুলিশ জানায়, আমলা ইউনিয়নের খামারবাড়ী গ্রামের শিপন মালিথার বাড়ির পেছন থেকে চারটি বোমা ও কুশাবাড়িয়ার চরপাড়া গ্রামের একটি বাঁশবাগানের ভেতর থেকে একটি এলজি উদ্ধার করা হয়। আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা জানান, এ ব্যাপারে মিরপুর থানায় মামলা হয়েছে।