কুষ্টিয়ার মিরপুরে বিএনপি-সমর্থিত প্রার্থীর ভোট বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিএনপি-সমর্থিত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি এ ঘোষণা দেন।
মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন আবদুল হক। তিনি জানান, ভোটে ব্যাপক কারচুপি করা হয়েছে। এ জন্য তিনি ভোট বর্জন করেছেন।
নির্বাচনে কারচুপি ও জালিয়াতির প্রতিবাদে আগামী শনিবার মিরপুর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।
এদিকে, কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী আবদুল গফুর। তিনি উপজেলা বিএনপির ডাকা হরতালে সমর্থন জানিয়েছেন।