কুষ্টিয়ার সেই ঘাট পারাপারে টোল লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাসদিয়া-তেবাড়িয়া ঘাট পারাপারে ২০ জুলাই পর্যন্ত টোল দিতে হবে না। গত বৃহস্পতিবার দুপুরে ঘাট এলাকায় গিয়ে এ ঘোষণা দেন ভ্রাম্যমাণ আদালত।আদালতের আদেশ অমান্য করে জেলা পরিষদের ওই ঘাট কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান অরুণ এবং তাঁর লোকজন গত রোববার দখল করে নেন। এ নিয়ে জেলা পরিষদ ও কুমারখালী পৌরসভার মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।কুষ্টিয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে ওই ঘাটে অভিযান চালিয়ে জেলা পরিষদ থেকে ইজারা পাওয়া ঠিকাদারকে ঘাটটি বুঝিয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত ঘাট এলাকা ত্যাগ করা মাত্র পৌরসভার লোকজন আবার ঘাটটি দখলে নেয়।এ অবস্থায় বৃহস্পতিবার বেলা একটার দিকে আবারও ওই ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পৌরসভার লোকজন পালিয়ে গেলেও তাদের ব্যবহূত দুটি নৌকা জব্দ করে কুমারখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ২০ জুলাই পর্যন্ত ঘাট পারাপারে টোল না নেওয়ার ঘোষণা দেওয়া হয়।