কুষ্টিয়ায় অপহরণের সময় যুবক উদ্ধার দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অপহরণের সময় শাহীন আহমেদ (৩২) নামের এক যুবককে উদ্ধার করেছে কুষ্টিয়া সদর থানার পুলিশ। তিনি ঢাকার উত্তরার মোল্লারটেক এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ জুয়েল আহমেদ (২৫) ও সানজিদা আকতার ওরফে শোভাকে (২৫) আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল ১০টার দিকে শাহীনকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক অপহরণ করে নিয়ে যাচ্ছিল। কুষ্টিয়া শহরের ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে শাহীন চিত্কার দিলে স্থানীয় জনতা শাহীনকে উদ্ধার করে এবং এক অপহরণকারীকে আটক করে। পরে পুলিশ গিয়ে শাহীনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক মিয়া বলেন, শাহীনের দেওয়া তথ্যমতে শোভাকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।