কুষ্টিয়ায় অপহূত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে অপহূত ধনাঢ্য ব্যবসায়ী আফাজ উদ্দিনকে (৬০) ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। পুলিশ অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করেছে। আফাজ উদ্দিন অসুস্থ থাকায় তাঁকে কুষ্টিয়ায় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।মিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত দুইটার দিকে কতিপয় দুর্বৃত্ত পোড়াদহ এলাকায় আফাজ উদ্দিনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে আফাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পুলিশ উপজেলার সরূপদহ ও কাটদহ গ্রাম থেকে রোববার অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রোববার রাত ১০টার দিকে স্বরূপদহ গ্রামের মাঠে পাটখেত থেকে আফাজ উদ্দিনকে উদ্ধার করে।