কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার খর্দ্দ বাখৈইল গ্রামে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুটি এলজি, একটি বন্দুক, ২০টি বন্দুকের কার্তুজ ও চারটি রাইফেলের গুলি উদ্ধার করেছে র‌্যাব।এ সময় কাউকে আটক করা যায়নি। র‌্যাব-১২-এর উপপরিদর্শক আব্বাস আলী বলেন, উপজেলার খর্দ্দ বাখৈল গ্রামের সুজনের বাড়ির পেছনে ক্যানেলের পাশে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে। পরে তাঁরা ক্যাম্পের উপ-অধিনায়ক আবদুল্লাহ আল মেহেদী হাসানের নেতৃত্বে রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালান। সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।