কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি রাখার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজেদের কাছে অস্ত্র, গুলি ও ককটেল রাখায় এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার উপজেলার গোবিন্দপুর-হানিফপুর সেতু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া চারজন হলেন—মিরপুর উপজেলার স্বরূপদহ গ্রামের মতিয়ার রহমান (৩৫), পোড়াদহ হঠাৎপাড়ার আনারুল শেখ (২৩), হাউসপুর গ্রামের মারফত আলী শেখ (৪০) ও সদর উপজেলার দহকোলা গ্রামের মাহাতাব আলী বিশ্বাস (৩২)।মিরপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে পুলিশ জানতে পারে, গোবিন্দপুর-হানিফপুর সেতু এলাকায় একদল সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এ তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মতিয়ার, আনারুল, মারফত আলী ও মাহাতাব আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী মাহাতাব আলীর বাড়ি থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়।এ ব্যাপারে মিরপুর থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।