কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের আক্কাচ আলী (৩৬) নামের এক ব্যক্তিকে গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, আক্কাচ চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের (লাল পাতাকা) আঞ্চলিক নেতা। মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত ১২টার দিকে আক্কাচের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাঁকে আটকের পর বাড়ি তল্লাশি করে পুলিশ একটি দেশীয় তৈরি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আক্কাচ চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় দুটি হত্যা মামলা আছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে গতকাল (শনিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।