কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তিন আসামির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা থানায় হওয়া অস্ত্র মামলায় তিন আসামির দুজনকে ১৪ বছর ও একজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক রেজা মো. আলমগীর হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহিদুল ইসলাম, মমিনুর রহমান ও বদিউজ্জামান। এঁদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী সাংবাদিকদের বলেন, ২০১২ সালের ১০ আগস্ট রাতে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা গ্রামের মুকুলের গোডাউনের সামনে থেকে তিনজনকে অস্ত্র কেনাবেচার সময় গ্রেপ্তার করে র‍্যাব। আদালতে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করা হয়। রায়ের পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।