কুষ্টিয়ায় অস্ত্রসহ চরমপন্থী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার দক্ষিণ কাটদাহ গ্রাম থেকে পুলিশ গতকাল শনিবার এলজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম সিরাজুল ইসলাম (৪৫)। পুলিশের দাবি, সিরাজুল চরমপন্থী সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনের সক্রিয় সদস্য। তাঁর বাড়ি উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটদাহ গ্রামে।কুষ্টিয়া গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মিজানুর রহমানের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কাটদাহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা একটি স্থানীয়ভাবে তৈরি এলজি উদ্ধার করা হয়।