কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তাঁরা হলেন মোয়াজ্জেম ও শাহাজুল। শাহাজুলের বাড়ি উপজেলার ইনসাফনগর এলাকায় এবং মোয়াজ্জেমের বাড়ি মীরেরপাড়া গ্রামে।র‌্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, একদল অস্ত্র ব্যবসায়ী মীরেরপাড়া গ্রামে অবস্থান করছে—এমন সংবাদ পেয়ে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। তাঁরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাবের পাল্টা গুলিতে শাহাজুল আহত হন। একপর্যায়ে মোয়াজ্জেম ও শাহাজুলকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় শাহাজুলকে শুক্রবার রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং মোয়াজ্জেমকে পুলিশে সোপর্দ করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, এ ঘটনায় শাহাজুল ও মোয়াজ্জেমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁরা একটি সংঘবদ্ধ চোরাচালানি চক্রের সদস্য। শাহাজুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তিনটি মামলায় জামিনে ছিলেন।