কুষ্টিয়ায় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরতলির বাড়াদী গ্রাম থেকে গত শুক্রবার দিবাগত রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশি এলজি, তিনটি গুলি ও ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন সোহেল আহমেদ (২৪) ও জাকির হোসেন (৩১)। ডিবি পুলিশের দাবি, তাঁরা চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের কালু বাহিনীর সক্রিয় সদস্য। ডিবি পুলিশের ভাষ্যমতে, শুক্রবার গভীর রাতে শহরতলির বাড়াদী মসজিদের পশ্চিম পাশে একদল সন্ত্রাসী বৈঠক করছে—এমন তথ্য পায় পুলিশ। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাকুল বারীর নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে সোহেল ও জাকিরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।ওসি আশরাকুল বারী প্রথম আলোকে জানান, এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় দুটি মামলা করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।