কুষ্টিয়ায় অ্যাসিড সন্ত্রাসের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনায় থানায় মামলা হয়েছে। অ্যাসিড-সন্ত্রাসের শিকার কলেজছাত্রী সোনিয়ার বাবা আয়ুব আলী বাদী হয়ে গতকাল সোমবার মামলাটি করেন।
গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে সোনিয়াসহ একই পরিবারের তিনজন অ্যাসিড হামলার শিকার হন। সোনিয়া ও তাঁর চাচাতো ভাই তিতুমীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফুফু সালেহা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মীর শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।