কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনে গতকাল বুধবার দুই সভাপতি প্রার্থী আবদুল মান্নান খান ও জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে কুমারখালী শহরের নতুন বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলনের স্থান দখল ও সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুই সভাপতি প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উপজেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সমেঞ্চলন স্থানের চেয়ার ও আশপাশের কয়েকটি দোকান ভাঙচুর করেন। প্রায় আধা ঘণ্টার সংঘর্ষে কুমারখালী থানার উপপরিদর্শক রবিউল ইসলামসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আকুল উদ্দিন জানান, হাসপাতালে আহত ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, বেলা দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ পাহারায় প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফের উপস্থিতিতে সমেঞ্চলন শুরু এবং শান্তির্পূণভাবে বেলা সাড়ে তিনটার দিকে সমেঞ্চলন শেষ হয়।