কুষ্টিয়ায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনসহ বিএনপির ১৩ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই ঘটনার প্রতিবাদ ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালদের বিচারক মো. আশরাফুল ইসলাম গতকাল সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে এই আদেশ দেন। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে মঙ্গলবার কুষ্টিয়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।