কুষ্টিয়ায় আঞ্চলিক গণিত উৎসবের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে নাম নিবন্ধন করছে খুদে শিক্ষার্থীরা। ছবিটি আজ সকালে প্রথম আলো কুষ্টিয়া কার্যালয় থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে নাম নিবন্ধন করছে খুদে শিক্ষার্থীরা। ছবিটি আজ সকালে প্রথম আলো কুষ্টিয়া কার্যালয় থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়ায় আঞ্চলিক গণিত উৎসবের নিবন্ধন চলছে। গত শনিবার থেকে এ নিবন্ধন শুরু হয়েছে। ‘ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব’ এবার চতুর্দশ বারের মতো অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য দল নির্বাচন করতে সারা দেশে এ উৎসব শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে।
এ বছর মোট ২৪টি জেলায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে। সেখান থেকে সেরাদের নিয়েই গঠিত হবে বাংলাদেশ দল।
আয়োজকেরা জানিয়েছে, কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসব আগামী ১৯ ডিসেম্বর শনিবার কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশ নিতে পারবে। তবে এর আগে নাম নিবন্ধন করতে হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম আলো কুষ্টিয়া অফিসে (চৌধুরী কওসের উদ্দীন সড়ক, ফজলুল বারী চৌধুরী মার্কেট, (তৃতীয় তলা), শিল্পকলা একাডেমির সামনে, মজমপুর গেট, কুষ্টিয়া, মোবাইল ০১৭১৭৪৪৫৫০৪) কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসবের নিবন্ধন চলছে। আগে আসলে আগে ভিত্তিতে নিবন্ধন করা হচ্ছে।