কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে আড়িয়া গ্রামের হাবলু চত্বরের সামনে এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে স্থানীয় জনতা টিটু নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।