কুষ্টিয়ায় ইঞ্জিন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৭টা ১০ মিনিটে পোড়াদহ স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জানতে চাইলে পোড়াদহ রেলওয়ে স্টেশনমাস্টার শরিফুল ইসলাম বলেন, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেন রাজশাহী যাচ্ছিল। পোড়াদহ স্টেশনে প্রবেশ করার মুহূর্তে ট্রেনের ইঞ্জিনসহ আরেকটি বগি অর্ধেক লাইনচ্যুত হয়। ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী স্টেশনে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে উদ্ধার ট্রেন এলে উদ্ধার তৎপরতা শুরু হবে।
লাইনচ্যুত হওয়ার পর খুলনার সঙ্গে উত্তর ও ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।