কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে নাম নিবন্ধনে বাড়তি টাকা আদায়ের কারণে কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানসহ দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার ও গতকাল রোববার দুপুরে এই কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।দণ্ড পাওয়া দুজন হলেন সদর উপজেলার বারখাদা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের দফাদার খোশদেল মণ্ডল।ইউএনও মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা পেয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাককে আটক করে জেলা প্রশাসনের কার্যালয়ে নেওয়া হয়। বেলা দুইটার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ২৯১ ধারায় গণ-উপদ্রব বন্ধের নির্দেশ প্রদানের পরও তা অব্যাহত রাখার দায়ে চেয়ারম্যানকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এ ছাড়া গত শনিবার বহলবাড়িয়া ইউনিয়নে বাড়তি টাকা আদায়ের কারণে খোশদেল মণ্ডলকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন মিরপুরের ইউএনও আজাদ জাহান।