কুষ্টিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বড়বাড়িয়া গ্রামের একটি খেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। জানা গেছে, সকালে বড়বাড়িয়া গ্রামের একটি খেতে কাজ করার সময় লাশটি দেখতে পেয়ে স্থানীয় কৃষকেরা পুলিশে খবর দেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসআই) সি এ হালিম বলেন, মৃতদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে কুষ্টিয়া শহরের ঘোড়ারঘাট এলাকায় গড়াই নদের পার থেকে এক তরুণের (২৮) লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ। ওই লাশেরও পরিচয় পাওয়া যায়নি।