কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশ থেকে গত শুক্রবার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মো. বিল্লাল হোসেন। বাড়ি সদর উপজেলার আব্দালপুর গ্রামে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, বিল্লাল হোসেন জাসদ গণবাহিনীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষনেতা সিদ্দিকুর রহমান ওরফে কালুর দেহরক্ষী।