কুষ্টিয়ায় একজনের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের সামছদ্দিন আহমেদ (৭০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য সামছদ্দিনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে উজির মালিথা (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি লুৎফর রহমান বলেন, আসামি গ্রেপ্তার করা হয়েছে।