কুষ্টিয়ায় একটি বিড়ির কারখানায় শ্রমিক সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় গতকাল শুক্রবার একটি বিড়ির কারখানায় দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।স্থানীয় ও কারখানার শ্রমিক সূত্র জানায়, আকিজ বিড়ি ফ্যাক্টরিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর ও ডাঙ্গা এলাকার শ্রমিকদের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গতকাল সকাল ১০টার দিকে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের রামদার আঘাতে চর এলাকার শ্রমিক জামরুল (৪৫) ও ওহাব (৪৮) গুরুতর আহত হন। তাঁদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্য ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, সংঘর্ষের পর কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।