কুষ্টিয়ায় ওএমএসের চাল দেওয়াকে কেন্দ্র করে হামলায় দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় ওএমএসের চাল দেওয়াকে কেন্দ্র করে হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা হলেন খাদিমুল ইসলাম ও অলিউর রহমান। তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। আহত খাদিমুল ইসলাম (৫৮) সাপ্তাহিক কুষ্টিয়া বার্তার সম্পাদক। তিনি জানান, সীমান্ত এলাকায় তাঁর ওএমএসের ব্যবসা রয়েছে। গত বুধবার বেলা ১১টার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে স্থানীয় কিছুসংখ্যক লোক লাইনে না দাঁড়িয়ে সরকার-নির্ধারিত মাথাপিছু চালের চেয়েও বেশি চাল দাবি করে।