কুষ্টিয়ায় কম্বল পেলেন দেড় শ শীতার্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কয়েকটি স্থানে গতকাল দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ছবিটি সকালে সদর উপজেলার পশ্চিম আবদালপুর গ্রাম থেকে তোলা—প্রথম আলো
কুষ্টিয়ার কয়েকটি স্থানে গতকাল দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ছবিটি সকালে সদর উপজেলার পশ্চিম আবদালপুর গ্রাম থেকে তোলা—প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় দেড় শ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এতে সহায়তা করে পাবনার চিকিৎসা পরামর্শক প্রতিষ্ঠান কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার।
সকালে সদরের পশ্চিম আবদালপুরে ৮০ জন দিনমজুর, প্রতিবন্ধী ব্যক্তি ও নারীকে কম্বল দেন বন্ধুসভার সদস্যরা। বিকেলে দেওয়া হয় কুমারখালীর শিলাইদহের খোদ্দ বনগ্রামে। সেখানে ৭০ জন দরিদ্র নারী ও খেটে খাওয়া মানুষ কম্বল পেয়েছেন।
কম্বল পেয়ে পশ্চিম আবদালপুর গ্রামের আছিরন নেছা বলেন, ‘এই প্রথম কেউ কম্বল দিল।’ খোদ্দ বনগ্রামের সরলা খাতুন বললেন, ‘ঠান্ডা বেড়েছে, একটু শান্তি পাব।’
কম্বল দেওয়ার সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, সমকাল-এর প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসান, সাংবাদিক এস এম হালিমুজ্জামান, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।