কুষ্টিয়ায় কারখানায় আগুনে প্রাণ গেল দুই শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বৈদ্যুতিক কেব্‌ল প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান বিআরবি গ্রুপের এমআরএস ইন্ডাস্ট্রিজের কারখানায় আগুনে পুড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ আরও তিন শ্রমিককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কুমারগাড়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায় ওই কারখানায় আগুন লাগে। সেখানে প্লাইউড তৈরি করা হয়। খবর পেয়ে দুপুর পৌনে বারোটার দিকে সেখানে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের সাইদুল্লাহ (৪০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের এ বি এম রশিদুল (৩৫)। আহত ওমর, সামসুল ও দেলোয়ারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।