কুষ্টিয়ায় কারখানায় বয়লার বিস্ফোরণ: ফায়ার সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি কারখানায় বয়লার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী এই তথ্য জানান।

লিয়াকত আলী বলেন, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কয়েকজন আহত হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।