কুষ্টিয়ায় কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীতে সাবু (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের একটি কলাবাগানে লাশটি পড়েছিল।
তার বাড়ি জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। বাবার নাম স্বপন মণ্ডল।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গ্রামের লোকজন আজ সকালে এক কিশোরের নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয় সাবু। এরপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে তার লাশ উদ্ধার হয়।
ওসি মহিবুল আরও বলেন, লাশের গলায় রশি প্যাঁচানো ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।