কুষ্টিয়ায় কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামে সাদেক আলী মণ্ডল (৫০) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সাদেক গত সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়ি না ফিরলে আশপাশের বিভিন্ন এলাকা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল সকালে গ্রামের পাশে একটি মাঠে এলাকাবাসী তাঁর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) বুরহান উদ্দিন জানান, এ ঘটনায় নিহত সাদেকের ছেলে নাসির উদ্দিন মণ্ডল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।