কুষ্টিয়ায় কোভিড-১৯ রোগী ৬০০ ছাড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় কঠোর লকডাউনের মধ্যেও করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। গতকাল মঙ্গলবার নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬২২ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হলো।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে ভেড়ামারার ৬ জন, মিরপুরের একজন, সদরে ১৬ জন ও কুমারখালীতে একজন আছেন। কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভাকে রেড জোন ঘোষণা করে গত ৭ দিন ধরে লকডাউন চলছে। আগামী ৭ জুলাই পর্যন্ত এই লকডাউন চলবে।
সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মোট শনাক্তের মধ্যে ২৩০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১০ জন।